ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 220

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সদস্যদের শপথ পড়ানো হয়েছে সকাল ১০টা ৪২ মিনিটে।

এর আগে, এ অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত হন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। এরমধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

সর্বশেষ আপডেট ১১:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬