ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদে সদস্যদের ঋণ সর্বোচ্চ ১১,৩৫৬ কোটি টাকা: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 287

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের কোনো সংসদের তুলনায় সর্বোচ্চ। এমন তথ্য জানানো হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিবেদনে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি “ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানান।

টিআইবির হিসাব অনুযায়ী, নবম জাতীয় সংসদে সদস্যদের মোট ঋণ ছিল ১,১০৭ কোটি টাকা। এরপর দশম সংসদে তা বেড়ে ৩,৬২৪ কোটি, একাদশে ৬,৪২৩ কোটি এবং দ্বাদশে ১০,৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ সংসদে এই ঋণের পরিমাণ আরও বেড়ে ১১,৩৫৬ কোটি টাকায় পৌঁছেছে।

প্রতিবেদনটি জানাচ্ছে, ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সদস্য ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসাব অনুযায়ী, বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২.০২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর সদস্যদের মধ্যে ১৫.৯৪ শতাংশ ঋণগ্রস্ত।

সংসদভিত্তিক তুলনায় দেখা যায়, ঋণগ্রস্ত সদস্যের হার নবম সংসদে ছিল ৫৩.৬৮ শতাংশ, দশমে ৫৬.০১ শতাংশ, একাদশে ৫১.৩০ শতাংশ, দ্বাদশে ৫২ শতাংশ, এবং ত্রয়োদশে সামান্য কমে ৪৯.৮৩ শতাংশে নেমেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ত্রয়োদশ সংসদে সদস্যদের ঋণ সর্বোচ্চ ১১,৩৫৬ কোটি টাকা: টিআইবি

সর্বশেষ আপডেট ০৭:১৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬