ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের শপথে সার্ক নেতাদের আমন্ত্রণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 122

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা গণমাধ্যমকে জানান, শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে সম্ভাব্য বিদেশি অতিথিদের বিষয়ে রাজনৈতিকভাবে ইতোমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শপথ গ্রহণের নির্দিষ্ট দিনক্ষণ কিংবা আমন্ত্রিত অতিথিদের চূড়ান্ত তালিকা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের ফল অনুযায়ী, জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন সরকারের শপথে সার্ক নেতাদের আমন্ত্রণের পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৬:৫৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬