ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সহিংসতায় না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজনে দুর্বলতা: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 118

প্রধানমন্ত্রী,ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় ঐক্যই দেশের শক্তি, আর বিভাজন দুর্বলতার কারণ। দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না।

শনিবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, এই বিজয় গণতন্ত্রের, বাংলাদেশের এবং গণতন্ত্রকামী মানুষের। জনগণের রায়ে নতুন এক স্বাধীন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশ গণতন্ত্রের পথে এগিয়েছে। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে হবে। এ বাস্তবতায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচন ঘিরে কোথাও ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকলে তা যেন প্রতিহিংসা বা প্রতিশোধে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও সহিংসতা গ্রহণযোগ্য নয়।

নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তারেক রহমান। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং আগামী কয়েক দিনের মধ্যেই তিনি দেশের নেতৃত্ব দেবেন। এই নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য এবং দেশের ১৮ কোটি মানুষের ঐক্যের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সহিংসতায় না জড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান

জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজনে দুর্বলতা: তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৪:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬