ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় : ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’র পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, আর ‘না’ পেয়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট। এছাড়া বাতিল হয়েছে ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, গণভোটে মোট ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

এদিকে ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৭টির চূড়ান্ত ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন অর্জন করে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে।

বিএনপির নেতৃত্বাধীন জোট মোট ২১২টি আসন পেয়েছে। জোটসঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি এবং খেলাফত মজলিশ ১টি আসন লাভ করেছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আন্দালিভ রহমান পার্থর বিজেপি এবং জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন প্রত্যেকে একটি করে আসন পেয়েছে।

ফলাফলের এই চিত্রে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় : ইসি

সর্বশেষ আপডেট ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬