ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কীভাবে হবে ক্ষমতা হস্তান্তর?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর নতুন সরকার গঠন ও শপথগ্রহণ প্রক্রিয়া নিয়ে সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদ ও স্পিকার না থাকায় কে নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার সারা দেশের ২৯৯ আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে রাতেই গণনা শেষ করে ফল ঘোষণা শুরু হয়। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে দেখা যাচ্ছে।

সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের প্রথম ধাপ হলো নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ। সাধারণত নির্বাচনের ফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হলেও এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বেসরকারি ফল ঘোষণাকে আনুষ্ঠানিক ফল ধরা হয় না; নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রকাশ হওয়ার পর থেকেই তিন দিনের সময়সীমা গণনা শুরু হয়। ফলে গেজেট প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।

এবার শপথ পড়ানো নিয়ে অনিশ্চয়তার কারণ হলো, অতীতে সংসদের স্পিকার নবনির্বাচিত সদস্যদের শপথ পড়াতেন। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বর্তমান পরিস্থিতিতে সংসদ কার্যত নেই, স্পিকার নেই এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রচলিত পদ্ধতি কার্যকর নয়।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি শপথ পরিচালনার জন্য কাউকে মনোনীত করতে পারেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে সেই ব্যক্তি শপথ পড়াতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার নিজেই শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত ৫ ফেব্রুয়ারি গণমাধ্যমকে জানান, নির্বাচন শেষে দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি, যেমন প্রধান বিচারপতি, শপথ পড়াতে পারেন। আর তা সম্ভব না হলে প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করবেন। তবে এ ক্ষেত্রে তিন দিন অপেক্ষার বিধান থাকায় সরকার যত দ্রুত সম্ভব শপথ আয়োজনের পথ খুঁজছে বলেও তিনি উল্লেখ করেন।

শপথগ্রহণ সম্পন্ন হওয়ার পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে রাষ্ট্রপতির মাধ্যমে। যে দল বা জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, অর্থাৎ কমপক্ষে ১৫১টি আসনে জয় পাবে, রাষ্ট্রপতি সেই দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। বাস্তবে এটি দলের নেতাকে আমন্ত্রণ জানানোর সমতুল্য, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন।

সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে প্রতীয়মান হবেন, তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সাংবিধানিক ক্ষমতা কার্যকর হবে এবং এর মধ্য দিয়েই আগের সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে আরও বলা হয়েছে, যেসব পদে দায়িত্ব গ্রহণের আগে শপথ বাধ্যতামূলক, শপথ নেওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। ফলে শপথ অনুষ্ঠানই নতুন সরকারের কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিবেচিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কীভাবে হবে ক্ষমতা হস্তান্তর?

সর্বশেষ আপডেট ০৩:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬