শিরোনাম
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ এ বড় ব্যবধানে জয়ী

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 132
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, তিনি প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রায় ২৮ হাজার ভোটে এগিয়ে জয় নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল মোট ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার ৪৪ হাজার ৪০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। মোট ৬২টি ভোটকেন্দ্রের ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, সকাল থেকেই তিনি প্রার্থীদের মধ্যে এগিয়ে ছিলেন।
ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট চলার পাশাপাশি গণনা শুরু হলে উত্তেজনা লক্ষ্য করা যায়।

































