ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি

কমিশনের ওপর মানুষের আস্থা ফেরার দাবি সিইসির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 59

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনে ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতি দেখিয়ে নির্বাচন কমিশনের ওপর জনআস্থা ফিরে এসেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, অতীতে যেসব কেন্দ্রে ফাঁকা মাঠ আর কুকুরের ছবি দেখানো হতো, এবার সেখানে শুধু ভোটার আর ভোটার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকলে এত মানুষ কেন্দ্রে আসত না, রাজনৈতিক দলগুলোও অংশ নিত না। গণমাধ্যমের উপস্থিতিকেও তিনি আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

দেশের বিভিন্ন এলাকার ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন নাসির উদ্দিন। তিনি জানান, টেলিভিশনে পঞ্চগড়সহ বিভিন্ন জেলার চিত্র দেখেছেন, যেখানে কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। যুবসমাজ ও নারীদের অংশগ্রহণকে তিনি দেশের শক্তিতে রূপান্তরের ইঙ্গিত হিসেবে দেখেন।

সিইসি বলেন, দেশে ঈদের আমেজের মতো ভোটের পরিবেশ তৈরি হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি দাবি করেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং বাকিটাও সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন। তার ভাষায়, নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়, দেশে আর পাতানো নির্বাচন বা কেন্দ্র দখলের সুযোগ থাকবে না।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মূলধারার মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্টকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেন সিইসি। তিনি জানান, এসব মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক এক বৈঠকে কানাডিয়ান হাইকমিশনারও এআই কনটেন্ট ট্র্যাক করতে না পারার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, প্রায় ৫০ শতাংশ অপতথ্যের উৎস দেশের বাইরে, যার ওপর সরাসরি নিয়ন্ত্রণ নেই। তবে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে অপপ্রচার মোকাবিলার কৌশল নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি

কমিশনের ওপর মানুষের আস্থা ফেরার দাবি সিইসির

সর্বশেষ আপডেট ০৪:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬