ঢাকা ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বইমেলায় স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 139

ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজন সম্পর্কে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী প্রকাশকবৃন্দ প্রকাশনা-শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। উপদেষ্টা মহোদয় গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয় লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।

সভায় উপদেষ্টা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রকাশকদের স্টল ভাড়া সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন। ইতিমধ্যে যে সকল প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন তাদের জমাকৃত অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করব। যারা এখনো টাকা জমা দেননি, তারা নবনির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বইমেলায় স্টল ভাড়ার ৫৫ শতাংশ মওকুফ

সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬