ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা অন্তর ভোটের হার জানাতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটের হার দুই ঘণ্টা অন্তর অন্তর রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। নির্বাচন কমিশন এই নির্দেশনা দিয়ে সব কেন্দ্রে সমন্বিতভাবে ভোটের সংখ্যা মনিটরিং করার ব্যবস্থা করছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সোমবার জানান, প্রতিটি ভোটকেন্দ্র থেকে দুই ঘণ্টা অন্তর ভোটের সংখ্যা পাঠানো বাধ্যতামূলক। এতে সহকারী রিটার্নিং অফিসারের অধীনে নিয়োজিত ডাটা এন্ট্রি অপারেটররা Election Management System (EMS)-এ লগইন করে কেন্দ্রে ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।

ভোটের তথ্য এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার তা যাচাই ও অনুমোদন করবেন। অনুমোদনের পর এই তথ্য রিটার্নিং অফিসার এবং কমিশনের অ্যাকাউন্ট থেকে ‘Kopot Dashboard’-এ দেখা যাবে।

নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি দেশের সব নির্বাচনী এলাকায় সভা ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই ঘণ্টা অন্তর ভোটের হার জানাতে নির্দেশ ইসির

সর্বশেষ আপডেট ১০:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬