ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহস্রাধিক যানবাহন আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 65

নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে সহস্রাধিক যানবাহন আটকে আছে সড়কে।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

ট্রাফিক পুলিশ জানায়, ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশির ভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।

শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচন উপলক্ষে আমাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শিমরাইলে মাত্র দুজন দায়িত্ব পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সহস্রাধিক যানবাহন আটক

সর্বশেষ আপডেট ১২:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬