ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির হত্যা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন ৬ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক নোট ভারবাল প্রেরণ করেছে। নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জেনেভা মিশন জানিয়েছে, প্রতিক্রিয়া পাওয়া মাত্র তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

সরকার পুনর্ব্যক্ত করেছে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাদির হত্যা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৪:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬