ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কেন্দ্র দখল প্রতিহতের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 140

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটাধিকার রক্ষায় কোনো ধরনের জবরদস্তি বা অনিয়ম সহ্য করা হবে না। ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা ভোট প্রদানে বাধা সৃষ্টি হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে। এমন পরিস্থিতিতে মামলা হলে তার দায় নিজের ওপর নেবেন, বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং বিচার ব্যবস্থায় কোনো আপস থাকবে না।”

তিনি স্বাধীনতার পর ৫৪ বছরে বিচারহীনতা ও বৈষম্য ক্রমেই বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, ক্ষমতাশালীরাও অপরাধ করলে আইনের আওতায় আসতে হবে। দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তা ফেরত আনার জন্য প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

নারী নিরাপত্তা বিষয়ে জামায়াত আমির বলেন, মা-বোনেরা যেন ঘরে-বাইরে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারেন এবং সম্মান বজায় থাকে। যুবসমাজের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের মতো ঘটনায় যুবকদের নেতৃত্ব ছাড়া দেশ থেকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিতাড়ন সম্ভব হতো না। বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের দেশের শক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তিনি শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের প্রতি শোক জানান এবং হাদির হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। দেশের প্রশাসন ও সরকারি বেতন কাঠামো নির্ধারণে যোগ্যতা ও দায়িত্বকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি, কোনো অসৎ উপায় অবলম্বন করলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন।

জনসভায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ ও ২ আসনের জামায়াত প্রার্থীরা, জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদিও সভায় উপস্থিত ছিলেন।

ভিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোট কেন্দ্র দখল প্রতিহতের ঘোষণা জামায়াতের

সর্বশেষ আপডেট ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬