যমুনায় ১৪৪ ধারা জারি

- সর্বশেষ আপডেট ০৫:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 142
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
সরকারি কর্মচারীরা সকালেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের পরে মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হন। বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনকারীরা তা ভেঙে এগোতে চেষ্টা করে। ধাক্কাধাক্কির ঘটনা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কিছু সময়ের জন্য মিছিল ছত্রভঙ্গ হলেও কর্মচারীরা পুনরায় জড়ো হয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়, ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থলে পৌঁছে ১৪৪ ধারা জারির তথ্য জানান। এলাকার নিরাপত্তা বাড়াতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারি কর্মচারীরা পুলিশি বাধা উপেক্ষা করে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছেন, তবে পুলিশের প্রস্তুতি ও Section 144-এর কারণে তারা বাসভবনের সামনে পৌঁছাতে পারেনি।
































