ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্চয়পত্রের অতিরিক্ত উৎসে কর গ্রাহকদের ফেরত দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 223

সরকার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে উৎসে কর হিসেবে অতিরিক্ত কেটে রাখা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।

আবদুর রহমান খান বলেন, “উৎসে কর হিসেবে অতিরিক্ত কাটা অর্থ ফেরত দেওয়া হবে। বিষয়টি সিস্টেমে কাজ চলছে, আশা করছি পরের মাসের মুনাফার সঙ্গে এটি ফেরত দেওয়া যাবে।”

গত জানুয়ারি মাসে পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর ৫ শতাংশ উৎসে কর ধার্য থাকলেও হঠাৎ ১০ শতাংশ কর কাটা হয়, যা ছোট বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর এনবিআর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে চিঠি পাঠিয়ে নিশ্চিত করে যে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ৫ শতাংশ উৎসে করই ধার্য হবে, ১০ শতাংশ নয়।

এতে করে সরকার এখন সঞ্চয়পত্রে নির্ধারিত কর হার থেকে বেশি কর কাটা গ্রাহকদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সঞ্চয়পত্রের অতিরিক্ত উৎসে কর গ্রাহকদের ফেরত দেবে সরকার

সর্বশেষ আপডেট ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬