ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 131

মেট্রোরেল

সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। রাজধানীর যাত্রীদের যাতায়াত সহজ করতে এই সময়ে মেট্রোরেল স্বাভাবিক চলাচল করবে, এবং ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত ট্রেন চলানো হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, “নির্বাচনের সময় ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। নির্বাচনের দিন আমরা এক্সট্রা ট্রেন চালাব।”

নির্বাচনকালীন সময় মেট্রো ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও জরুরি নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল থাকবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের মতো চলবে। তবে নিরাপত্তার স্বার্থে ভোটকেন্দ্রের পাশে অবস্থিত স্টেশন গেটগুলো বন্ধ রাখা হবে। অন্য সব গেট খোলা থাকবে।

এর আগে, ২ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারাদেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর হবে।

এছাড়া মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজন ও নির্বাচন সংক্রান্ত কাজে কিছু ক্ষেত্রে শিথিলতা থাকবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনের দিন চলবে অতিরিক্ত মেট্রোরেল

সর্বশেষ আপডেট ০৫:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬