ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের জন্য সরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, অফিসঘণ্টার মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের জন্য জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে তিনি উল্লেখ করেন, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করতে পারবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

সর্বশেষ আপডেট ০৪:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬