ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে এনসিপি সহযোগিতা করবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 80

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে বিএনপি ক্ষমতায় এলে তাদের অবস্থান কেমন হবে, তা স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের সঙ্গে আলাপে নাহিদ বলেন, ‘জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যেকোনো সরকার গঠিত হলে আমরা তা মেনে নেব। সংস্কার গণভোটে পাস হলে এবং সরকার তা বাস্তবায়ন করলে আমরা স্থিতিশীলতার জন্য সহযোগিতা করব। দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। সেগুলো নতুন করে গড়ে তুলতে হবে। কে ক্ষমতায় আছে, তার চেয়ে জাতীয় ঐক্য বেশি গুরুত্বপূর্ণ।’

জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট এবং দলের ভাবনার সঙ্গে মিল নিয়ে নাহিদ বলেন, ‘এটি মূলত নির্বাচনী সমঝোতা, আসনভিত্তিক সমন্বয়। তবে কিছু বিষয়ে আমাদের মিল আছে। বড় একটি বিষয় হলো বিপ্লব-পরবর্তী সংস্কার। এ জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং এ বিষয়ে গণভোট হবে। আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি। যদি আমরা সরকার গঠন করি, তাহলে যৌথভাবে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সংস্কার আমাদের অন্যতম প্রধান অ্যাজেন্ডা। দ্বিতীয় বিষয়টি হলো দুর্নীতিবিরোধী অবস্থান ও সুশাসন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরোধিতা, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর প্রভাবের বিরুদ্ধে অবস্থান।’

জোটের নির্বাচনি সম্ভাবনা নিয়ে নাহিদ বলেন, ‘আমরা জোটের অংশ হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এনসিপি কতটি আসন পাবে, তা এখনই বলা কঠিন। কারণ, আমরা নতুন দল, আগে কোনো নির্বাচনের অভিজ্ঞতা নেই। তবে আমরা আশাবাদী, এনসিপি ও জোট ভালো ফল করবে এবং নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।’

নাহিদ আরও যোগ করেন, ‘বাংলাদেশের মানুষ নতুন ও তরুণ নেতৃত্ব চায়। তথাকথিত অভিজ্ঞ দলগুলো, যেমন বিএনপি, অতীতে খুব ভালো শাসন দিতে পারেনি। মানুষ ভিন্ন কিছু দেখতে চায়।’

স্মরণযোগ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ‘একদিনে দুই ভোট’ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত, নির্বাচনি এলাকায় ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে সরকার জুলাই সনদ কার্যকরের জন্য গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে প্রচারণা চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি ক্ষমতায় এলে এনসিপি সহযোগিতা করবে: নাহিদ ইসলাম

সর্বশেষ আপডেট ০৭:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬