ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী দায়িত্বে শৈথিল্যে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 150

বাংলাদেশ সরকার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা বা শৈথিল্য দেখালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এর ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাদের আওতাধীন সব অধিদফতর, দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা পরিপত্রে জানানো হয়, নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরিপত্রে বলা হয়েছে, নিয়োগপত্র পাওয়ার পর বা নির্বাচনের কাজে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচন কর্মকর্তা হিসেবে গণ্য হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ থাকবেন। দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদানকে অসদাচরণ হিসেবে বিবেচনা করা হবে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ১৯৯১-এর ৪ ও ৫ ধারার আওতায় দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনী প্রক্রিয়ায় শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক প্রশাসন-১ মো. খালিদ হোসেন জানান, ৯ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ের সব অঞ্চল, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, নায়েম, ব্যানবেইস, এনটিআরসিএ ও এনসিটিবিসহ শিক্ষা সংশ্লিষ্ট সব সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে প্রশ্নাতীত করতে চায়। এ জন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে এবং এই জাতীয় দায়িত্বে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলে পরিপত্রে সতর্ক করা হয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনী দায়িত্বে শৈথিল্যে কঠোর ব্যবস্থা

সর্বশেষ আপডেট ১১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬