ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র বিদ্রোহী ইকবালসহ চারজন ফিরে পেলেন প্রার্থিতা

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 131

আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালসহ চারজন প্রার্থী।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৭০ আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

এরমধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ফিরে পাওয়ারা হলেন, কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা ও ডা. মো. শাহীন রেজা চৌধুরী।

কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়নপত্রে সামান্য তথ্যগত ভুলের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছিল। আজকে আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

অপরদিকে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরীর মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা সাধারণ অভিযোগের ভিত্তিত অবৈধ ঘোষণা করেছিল। তবে আপিলের নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি’র বিদ্রোহী ইকবালসহ চারজন ফিরে পেলেন প্রার্থিতা

সর্বশেষ আপডেট ১০:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬