ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 209

কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪। ছবি: সংগৃহীত

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষের ফলে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি দগ্ধ হয়। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বর্তমানে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কুমিল্লায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ আপডেট ০৬:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬