শিরোনাম
ময়মনসিংহে বাসে আগুন, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক, ময়মনসিংহ
- সর্বশেষ আপডেট ১০:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 197
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুলহাস উদ্দিন উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা সাজু মিয়ার ছেলে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, গভীররাতে আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।





























