শিরোনাম
বিএনপির প্রার্থী তালিকা থেকে এক আসনের নাম স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 133
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের তালিকা থেকে মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের নাম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭টি সংসদীয় আসনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে মাদারীপুর-০১ (শিবচর) আসনের কামাল জামান মোল্লার নাম অনিবার্য কারণবশত স্থগিত রাখা হয়েছে।
































