জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
- সর্বশেষ আপডেট ০১:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 549
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এসময় বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং উভয় দেশের স্বার্থসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
সুইস রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে এবং বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি ও সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী। আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

































