ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 199

গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলায় আগের ডিসিদের প্রত্যাহারের ১৩ দিন পর নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করে রোববার (১৫ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ জেলায় নতুন ডিসি

সর্বশেষ আপডেট ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬