ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রশ্ন জামায়াত আমিরের

৫৯ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 120

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

নির্বাচনের মুখে দুর্নীতিবিরোধী বক্তব্য ও বাস্তব রাজনৈতিক চর্চার মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীতে এক নির্বাচনী জনসভায় তিনি ইঙ্গিতপূর্ণভাবে বিএনপিকে লক্ষ্য করে প্রশ্ন তোলেন, যাদের বিরুদ্ধে গুরুতর ঋণখেলাপি ও ব্যাংক লুটের অভিযোগ রয়েছে, তাদের মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা যায়।

রোববার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল প্রায়ই দাবি করে, তারা ক্ষমতায় এলে দুর্নীতির লাগাম টেনে ধরবে।

“কিন্তু সেই দাবির সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন, যখন একই দল গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সংসদ সদস্য বানাতে চায়। তার ভাষায়, জনগণ এসব কথাবার্তা বোঝে, এমনকি হাস্যকর বলেই মনে করে।”

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী”ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। সেখানে জামায়াত আমির বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে তা আগে নিজের দল ও মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হওয়া উচিত।

সমসাময়িক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যবসায়ীরা এক ধরনের জিম্মিদশার মধ্যে রয়েছেন। দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করা কিছু ব্যক্তি দেশে ফিরে খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা আদায়ের চেষ্টা করছেন।

তার দাবি অনুযায়ী, গত বছরের আগস্টের শুরু থেকে এই প্রবণতা অব্যাহত রয়েছে এবং এর আওতায় সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষও রেহাই পাচ্ছে না।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কি এই পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম, যাতে পুরোনো চাঁদাবাজির জায়গায় নতুন বোতলে নতুন চাঁদাবাজ তৈরি হয়?”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রশ্ন জামায়াত আমিরের

৫৯ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে

সর্বশেষ আপডেট ০৯:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬