ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০২:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 273

বাংলাদেশ বিমান

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে জরুরি অবতরণ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে বিমানটি রোমে অবতরণ করে। সেখানে দীর্ঘ সময় ধরে ত্রুটি মেরামতের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও দুই সদস্যের প্রকৌশলী দল ঢাকা থেকে রোমে পাঠানো হয়।

শনিবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটে প্রকৌশলী দলটি রোমের উদ্দেশে রওনা দেয় এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে সেখানে পৌঁছায়।

প্রকৌশলীরা প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করে উড়োজাহাজটির ত্রুটি ঠিক করেন। এরপর সেটিকে পুনরায় পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এদিকে প্রায় ৪০ ঘণ্টা রোমে আটকে থাকায় ভোগান্তিতে পড়েন ফ্লাইটটির আড়াই শতাধিক যাত্রী। যাত্রীদের অভিযোগ, বাংলাদেশি পাসপোর্টধারী অন্তত ১৭০ জনকে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করতে হয়েছে।

তাদের আরও অভিযোগ, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ হোটেলে থাকার ব্যবস্থা করলেও বাংলাদেশি যাত্রীদের সে সুবিধা দেওয়া হয়নি। দীর্ঘ অপেক্ষায় খাবার, বিশ্রাম ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৪০ ঘণ্টা পর ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমান

সর্বশেষ আপডেট ০২:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬