ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ সচিব ইংরেজি শিখতে থাইল্যান্ড যাচ্ছে না: জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 252

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছিল, ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর হিসেবে খণ্ডন করেছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণটি সচিবদের জন্য নয়।

এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হচ্ছে।

‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অব বিয়াম ফর কনডাকটিং কোর কোর্সেস’ প্রকল্পের অধীনে তিনটি কোর্স রয়েছে—গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও পাবলিক প্রকিউরমেন্ট; নেগোসিয়েশন স্কিলস অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি; পলিসি ফরম্যুলেশন: ই-গভর্ন্যান্স ও আইসিটি।

প্রশিক্ষণ জাপান সরকারের ডিআরজিএসিএফ ফান্ডের অর্থায়নে হবে; বাংলাদেশ সরকারের অর্থ ব্যবহৃত হবে না। সংবাদে গন্তব্য হিসেবে ‘পাতায়া’ উল্লেখ করা হলেও মন্ত্রণালয় জানায়, এখনও কোনো চূড়ান্ত স্থান নির্ধারিত হয়নি। ইউরোপের পরিবর্তে এশিয়ার বিশ্ববিদ্যালয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হয়নি। মন্ত্রণালয় বলছে, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ স্বনামধন্য প্রতিষ্ঠান ও সরকারি প্রশিক্ষণ ব্যবস্থার জন্য অনাকাঙ্খিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৩০০ সচিব ইংরেজি শিখতে থাইল্যান্ড যাচ্ছে না: জনপ্রশাসন মন্ত্রণালয়

সর্বশেষ আপডেট ১০:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬