শিরোনাম
২৮ বিচারককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 170
আইন মন্ত্রণালয় সম্প্রতি অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে।
অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ ও বিচার ব্যবস্থার ওপর বিরূপ মন্তব্য করেছেন।
মন্ত্রণালয় সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক মন্তব্য করা এবং ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা ভঙ্গের সামিল, যা অসদাচরণ হিসেবে গণ্য হবে।
এছাড়া, এই কর্মকাণ্ড বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর নিয়ম ২(চ)(২) লঙ্ঘন করেছে।
মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, অভিযোগের বিষয়ে বর্ণিত সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।































