ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
  • সর্বশেষ আপডেট ১০:২০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 113

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান হওয়ায় জেলার তেঁতুলিয়া উপজেলায় গত কয়েক দিন ধরে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। আজও তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রিতে রয়েছে। এছাড়া শীত কিছুটা বৃদ্ধি পেয়েছে।

রোববার (৩০ নভেম্বর ) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ।

এর আগের দিন শনিবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৯ ডিগ্রি সেলসিয়াস। এরও আগের কয়েকদিনে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৩ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

সর্বশেষ আপডেট ১০:২০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫