ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 671

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে কাঠামোবদ্ধ সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১০ মার্চ ২০২৬ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড–সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে দুটি উপজেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা থাকলেও তা সম্প্রসারণ করে ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে সহায়তা দেওয়া হবে। এ উদ্দেশ্যে ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় ৫০ শতাংশ টার্গেটিং ত্রুটি রয়েছে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানিয়েছেন। ফলে বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে। ফ্যামিলি কার্ড চালু হলে একাধিক কর্মসূচির সুবিধা একীভূত করে এ ত্রুটি কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উপকারভোগী নির্বাচনে জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করা হবে। তবে আর্থিক তথ্যভান্ডার না থাকায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে সরেজমিন যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হবে। পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এনআইডি নম্বর, জন্মতারিখ ও মোবাইল নম্বর বাধ্যতামূলক থাকবে এবং দ্বৈত সুবিধা ঠেকাতে অন্যান্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আন্তঃসংযোগ স্থাপন করা হবে।

অর্থ বিভাগের সচিব জানিয়েছেন, ফ্যামিলি কার্ড চালু হলে খাদ্যবান্ধব কর্মসূচি, টিসিবি কার্ড এবং ভ্যালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি একীভূত করা যেতে পারে। সমাজকল্যাণ মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একটি ফ্যামিলি কার্ডে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য বিবেচনায় নেওয়া হবে। একান্নবর্তী পরিবারে সদস্য সংখ্যা বেশি হলে প্রতি পাঁচজনের জন্য পৃথক কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না, তবে পরিবারের অন্য সদস্যরা প্রাপ্য সুবিধা পেতে পারবেন।

উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে পাঁচ কর্মদিবসের মধ্যে উপকারভোগী তালিকা চূড়ান্ত করার নির্দেশনা থাকবে। অনুদানের অর্থ ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। নারীপ্রধান প্রতিটি পরিবারের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং নারী খানা প্রধান এ কার্ড ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না, যদিও পরিবারের অন্য সদস্যদের ভাতা বহাল থাকবে।

প্রাথমিকভাবে যেসব এলাকায় এই কর্মসূচি চালু হবে সেগুলো হলো বনানীর কড়াইল বস্তি, পাংশা, পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাগঞ্জ। পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে তা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেসব উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

সর্বশেষ আপডেট ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬