হোসেনপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

- সর্বশেষ আপডেট ০৫:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 145
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ফলপট্টি থেকে মিষ্টিপট্টি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
মিছিলের ভিডিওতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় পতাকা ও ব্যানার নিয়ে সড়ক প্রদক্ষিণ করতে দেখা যায়। মিছিলটি ফলপট্টি এলাকা থেকে শুরু হয়ে মিষ্টিপট্টিতে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলমগীর হোসেন টুটুল। তাঁর সঙ্গে ছিলেন হোসেনপুর উপজেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজ।
স্বল্প সময়ের এ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক উপস্থিতি জানান দেন।


































