ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 100

দেশজুড়ে হামের পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ধারাবাহিক বৃদ্ধি জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, মৃতদের মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত ছিল, বাকি ৬ জনের মৃত্যু হয়েছে রোগটির তীব্র উপসর্গের জটিলতায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। সন্দেহভাজন উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে। একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫ জন, আর সন্দেহভাজন আক্রান্ত ছাড়িয়েছে ২০ হাজার ৩৫২ জন।

হাসপাতালগুলোতে রোগীর চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে ১০ হাজার ৪৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে এখনো বহু রোগী দেশের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থাকে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন বলে জানা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৪:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬