ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৯ মৃত্যু, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 22

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য প্রকাশ করে। মৃতদের মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

অন্যদিকে, আরও ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এসব ঘটনায় নতুন করে জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৬৮ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩৫৬ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৫৬৭ জন।

ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামে আরও ৯ মৃত্যু, বাড়ছে উদ্বেগ

সর্বশেষ আপডেট ০৩:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬