হামে আরও ৫ শিশুর মৃত্যু

- সর্বশেষ আপডেট ০৫:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 205
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়তে পারেন
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নিশ্চিত হাম ও উপসর্গ মিলিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।
তথ্যগুলো একটু গভীরভাবে দেখলে পরিস্থিতির বিস্তার আরও স্পষ্ট হয়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে সন্দেহজনক হিসেবে আরও ১৭৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে, আর সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন।
সবশেষ ২৪ ঘণ্টার হিসাব , হাম ও এর উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮ জনে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965




































