ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে টোল চালু, জাহাজ প্রতি ২০ লাখ ডলার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 265

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে একটি নৌকার কাছে পাখি উড়ছে, ছবিটি ওমানের মুসান্দাম থেকে তোলা, ২ মার্চ, ২০২৬। রয়টার্স

ইরান হরমুজ প্রণালিতে নতুন টোল ও নিবন্ধন পদ্ধতি চালু করেছে। প্রথম দিনে মাত্র এক জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকেই ২০ লাখ ডলার ফি আদায় হয়েছে।

চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতসহ কিছু দেশ এখনও বিনা বাধায় যাতায়াত করতে পারছে। এবার সব জাহাজকে এই পথ পাড়ি দেওয়ার আগে ভেটিং বা যাচাইকরণের মাধ্যমে নিবন্ধন করতেই হবে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালিতে এবার ইরানের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হচ্ছে। যেকোনো জাহাজ এখন থেকে তেহরানের অনুমতি ছাড়া চলাচল করতে পারবে না।

সঙ্গে দিতে হবে নির্ধারিত ফি—এবং সেই নিয়ন্ত্রণের জন্য নতুন নিবন্ধন ও যাচাইকরণ পদ্ধতি চালু করেছে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস।

ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে নির্বাচিত কয়েকটি দেশের জাহাজের জন্য বিশেষ করিডোর তৈরি করেছে। নিরাপদ যাতায়াতের জন্য নতুন ভেটিং ব্যবস্থা হাতে নিয়েছে তারা।

ইতিমধ্যেই অন্তত ৯টি জাহাজ লারাক দ্বীপের পাশ দিয়ে এই করিডোর ব্যবহার করেছে। এক ট্যাঙ্কার এই যাতায়াতে প্রায় ২০ লাখ মার্কিন ডলার টোল দিয়েছে।

সামুদ্রিক বিশেষজ্ঞরা বলছেন, এই নিবন্ধন ব্যবস্থা কিছু ক্ষেত্রে স্বল্পমেয়াদী সমাধান হলেও, বীমা, নিরাপত্তা ও বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে জাহাজগুলোকে ঝুঁকিতে ফেলতে পারে।

ইরানিদের শর্ত অনুযায়ী, জাহাজের অবস্থান, বন্দরের ভেড়া এবং পণ্যের গন্তব্য প্রকাশ করতে হবে—যা দীর্ঘদিন ধরে চলা গোপনপন্থার পুরো বিপরীত। সংঘাতের মধ্যে এটি যাত্রী ও পণ্যের জন্য নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালীতে টোল চালু, জাহাজ প্রতি ২০ লাখ ডলার

সর্বশেষ আপডেট ০৩:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬