ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নৌ-অবরোধ বহাল: ট্রাম্প

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 13

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হলেও ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি উন্মুক্ত করার পরও ইরানের ওপর নৌ-অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পৃথক পোস্টে তিনি এ অবস্থান জানান।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন ব্যবসা ও জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। তবে ইরানের সঙ্গে সব ধরনের চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান সমঝোতা প্রক্রিয়া দ্রুত শেষ হবে। তার মতে, আলোচনার মাধ্যমে চুক্তির অধিকাংশ বিষয় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল, যা সম্প্রতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরানে নৌ-অবরোধ বহাল: ট্রাম্প

সর্বশেষ আপডেট ০৯:৫৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬