ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 193

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার।

অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি আকস্মিকভাবে বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা গণমাধ্যমকে জানান, যাত্রাপথেই আমির অসুস্থ হয়ে পড়ায় তাকে ফিরে যেতে হয়। তিনি দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও তার আশু আরোগ্য কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

সর্বশেষ আপডেট ০৮:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬