ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্লোগান দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 38

নেওয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নেওয়াজ আহমেদ (২৩) নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার বিকেলে মুকসুদপুর সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে স্লোগান দেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে নেওয়াজ আহমেদকে উপস্থিত দেখা যায়। এরপরই তাকে আটক করে পুলিশ।

তবে নেওয়াজ আহমেদের পরিবার ও আইনজীবীদের দাবি, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। তাদের ভাষ্য, ঘটনার রাতে তিনি কোনো ধরনের বিশৃঙ্খলায় জড়িত ছিলেন না এবং বাজার থেকে তাকে শান্ত অবস্থায় আটক করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নেওয়াজ আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, নেওয়াজ কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। শুধুমাত্র স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলা কতটা যৌক্তিক- তা নিয়ে তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু তদন্তে নেওয়াজ নির্দোষ প্রমাণিত হবেন এবং তিনি দ্রুত জামিন পাবেন।

নেওয়াজ আহমেদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মুক্তার শেখের ছেলে। তিনি ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্লোগান দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ আপডেট ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬