সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৯:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 186
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। খাল খননের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দুপুরে কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী নেতাদের সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরিদর্শন শেষে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খাল প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
এরপর তারা দিনাজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সফল করার প্রস্তুতি সভায় অংশ নেন।


































