ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা অভিযানে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৩:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 221

বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৫ পিস অবৈধ গোদা কাঠ জব্দ হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়।

সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের বেতছড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান চালায়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৭৪ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

সেনা সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকা থেকে সংগ্রহ করা কাঠ খাগড়াছড়ির মেরুং ইউনিয়নের হাজাছড়া হয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। বেতছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে দুটি চাঁদের গাড়ি তল্লাশি করে কাঠগুলো জব্দ করা হয়। জড়িতরা পালিয়ে গেলেও জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পরে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেনা অভিযানে ৬ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ জব্দ

সর্বশেষ আপডেট ০৩:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬