ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 153

সিলেটে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে হযরত শাহজালাল মাজার কবরস্থানে ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিবছর বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গৌরব ও সম্মানের সঙ্গে এ দিনটি পালন করে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বশেষ আপডেট ০১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬