সিজেপির বিক্ষোভের নামে কৃষক আন্দোলনের ভিডিও
- সর্বশেষ আপডেট ০৭:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 52
ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি০ জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। সেই বিক্ষোভে জনতার অংশগ্রহণের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভের দৃশ্য নয় বরং, এটি গত জুলাই মাসে ভোপালে হওয়া কৃষক আন্দোলনের দৃশ্য।
অনুসন্ধানে ভারতীয় একটি ফেসবুক পেজ থেকে গত ৩০ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। ভারতীয় অ্যাকাউন্টটি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, এটি কৃষক আন্দোলনের দৃশ্য। লোকেশন হিসেবে ভোপাল, মধ্যপ্রদেশ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ৩০ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ন্যূনতম সহায়ক মূল্য (MSP) অনুযায়ী মুগডাল কেনার দাবিতে কৃষকদের তিন দিনের আন্দোলন ২৯ জুলাই রাতে শেষ হয়। দীর্ঘ আলোচনার পর রাজ্য সরকার কৃষকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।
অতএব, প্রচারিত ভিডিওটি দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের নয়।






























