সার্ককে সক্রিয় করতে চায় বিএনপি সরকার

- সর্বশেষ আপডেট ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 327
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর ও গতিশীল করতে আগ্রহী বাংলাদেশের নবনির্বাচিত সরকার—এমনটাই জানিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। বৈঠকে সার্কের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুধু সার্ক সম্মেলন নয়, সংস্থার সামগ্রিক কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানান মহাসচিব। তিনি বলেন, সার্ক নিয়ে বর্তমান সরকারের স্পষ্ট আগ্রহ রয়েছে।
এদিকে একই দিনে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।
বৈঠকে বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।































