ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারসহ নিয়ন্ত্রণ কঠোর করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

নির্বাচন কমিশন (ইসি) সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ও গণভোটের প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।

কমিশন বলছে, প্রার্থী বা দলের পক্ষ থেকে কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা চালালে তা রিটার্নিং অফিসারের নিকট আগে থেকেই রিপোর্ট করতে হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, এ সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং অফিসারকে চিঠি মাধ্যমে পাঠানো হয়েছে। তিনি বলেন, “প্রচারণার সময় প্রার্থী বা নির্বাচনি এজেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ও অন্যান্য শনাক্তকরণ তথ্য দাখিল করা বাধ্যতামূলক।”

নির্বাচনি আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো বিজ্ঞাপন, কনটেন্ট তৈরি, বুস্টিং বা স্পন্সরশিপের খরচ নির্বাচনি ব্যয় হিসেবে গণ্য হবে এবং তা রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে।

ইসি নির্দেশ দিয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা বিধিমালা মেনে চলছে কি না তা নিশ্চিত করতে হবে। এছাড়াও, রিটার্নিং অফিসারদেরও বলা হয়েছে, তারা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা হচ্ছে তা কমিশনের জনসংযোগ শাখায় রিপোর্ট করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারসহ নিয়ন্ত্রণ কঠোর করছে ইসি

সর্বশেষ আপডেট ০৯:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬