ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আটক একজন

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহত পুলিশ সদস্যের নাম আলতাব হোসেন। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের দাবি, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশি এলাকায় কয়েকজন মিলে আলতাব হোসেনের ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি রাখা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের তর্ক হয়। একপর্যায়ে ওই ঘটনার প্রতিবাদ করতে সেখানে যান আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করেন।

বাবাকে রক্ষা করতে ঘটনাস্থলে এগিয়ে গেলে হামলাকারীরা আলতাবের ছোট ছেলে আরিফুলের ওপরও হামলা চালায়। এতে তিনিও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম বর্তমানে ওই হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের কপাল ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আটক একজন

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ১২:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬