ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনএসআই-এর তথ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 167

ভোক্তা অধিকারের অভিযান

ঢাকা জেলার সাভার থানাধীন বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি আবাসিক এলাকায় আজ এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা আশুলিয়া ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও নানা অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গান্ধারিয়া লেকসিটি এলাকার একটি সেমাই কারখানায় বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। কারখানায় ক্ষতিকর রং ও নিম্নমানের তেল ব্যবহারের পাশাপাশি প্যাকেটে ভুল ঠিকানা ব্যবহার করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

​একই সময়ে এলাকার ‘মোহাম্মদিয়া বেকারি’তে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে খাবারে নিষিদ্ধ কেমিক্যাল (হাইড্রোজ) ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের গায়ে অগ্রিম উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় বেকারিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
​নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে এনএসআই-এর তথ্যে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বশেষ আপডেট ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬