ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 76

মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ইন্তেকাল করেছেন।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ইন্তেকাল করেন তিনি। এদিন বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

উল্লেখ্য, গোলাম সারোয়ার মিলন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৮১-৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন মিলন। এর আগে, ভাসানী-ন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

সর্বশেষ আপডেট ১১:৪৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬