ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 25

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ববিসাস সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।

রবিউল ইসলাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।

ববিসাসের সহসভাপতি মেহরাব হোসেন বলেন, ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সাংবাদিকরা ছাত্রসংগঠনগুলোর কার্যক্রম সংবাদ হিসেবে তুলে ধরেছেন এবং নানা বিষয়ে সহযোগিতা করেছেন। তাই সাংবাদিকদের ওপর হামলা না করে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

সর্বশেষ আপডেট ০১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬