ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 130

সড়কে চাঁদাবাজি নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের অপতৎপরতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, শুধু লক্ষ্মীপুর নয়, সারা দেশেই সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান তিনি। শুক্রবার সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে মন্ত্রী জানান, বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আওতায় একটি নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখনন করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরিকল্পনা অনুযায়ী দ্রুত প্রকল্প গ্রহণের দিকেই অগ্রসর হচ্ছে সরকার।

এ ছাড়া মেঘনা নদী ও রহমতখালী খালের তীরবর্তী ভাঙন রোধে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা (প্রি-ফিজিবিলিটি স্টাডি) চালানো হচ্ছে বলেও জানান তিনি। দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা ১৮০ দিনের পরিকল্পনার আওতায় বাস্তবায়নের চেষ্টা থাকবে। খুব শিগগিরই এ কর্মসূচি শুরু হবে এবং লক্ষ্মীপুরও এর অন্তর্ভুক্ত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী

সর্বশেষ আপডেট ০৭:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬